ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উলিপুরে আখের আলীর রহস্যজনক মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ২১ বার পঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর পান্ডুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম (রেলক্রসিং) গ্রামে আব্দুল আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আখের আলীর পুত্রবধূ ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে তাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
মৃত আখের আলী ঢেঁকিয়ারাম গ্রামের মরহুম বেনচার উদ্দিন হাফেজের বড় ছেলে এবং স্থানীয়ভাবে পরিচিত হোসেন মাস্টারের বড় ভাই। তিনি অবসরপ্রাপ্ত এনজিও কর্মী ছিলেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্যমতে, আখের আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলেও জানা গেছে। কিছুদিন ধরে তার আচরণ অস্বাভাবিক ছিল এবং এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ বিষয়ে তার স্ত্রী পূর্বে এলাকাবাসীকে সতর্ক করেছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উলিপুরে আখের আলীর রহস্যজনক মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬