ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উলিপুরে ইয়াবাসহ আটক নয়নের ৭ বছরের কারাদণ্ড

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় মো. নয়ন মিয়া (৩০) নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নয়ন মিয়া উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জুন রাত ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায় উলিপুর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন মিয়া বাড়ির পশ্চিম দিক দিয়ে মাদক নিয়ে পালানোর চেষ্টা করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তার বাড়ির পশ্চিম দুয়ারী চৌচালা টিনের হাফ-বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের শয়নকক্ষে তল্লাশি চালায়। এ সময় বিছানার বালিশের নিচ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।
আদালতের এ রায়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা মাদকবিরোধী অভিযান ও কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

চিরিরবন্দরে সার ডিলারদের সঙ্গে হুইপের মতবিনিময়

12 September 2026

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উলিপুরে ইয়াবাসহ আটক নয়নের ৭ বছরের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ১২:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬