ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
উলিপুর উপজেলায় বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১৪৮ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির জন্য নতুন আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলায় শাখার পক্ষ থেকে বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা প্রকাশিত হয়।
উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিয়া। এ ছাড়া ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন ও রমেশ সাহাকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে নুর মুহাম্মদ এবং সদস্য সচিব হিসেবে সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। নুরে চ্ছাবা স্টার, আজিজার রহমান মাষ্টার, ডা. ইফতেখারুল ইসলাম, এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক, জমিদার রায় সরকার, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু ও মজিবর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যের কমিটি করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:




















