আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সাইফুল ইসলাম (উজ্জ্বল)-এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামস, কলেজের গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য নাহুিদ ইসলাম, অধ্যক্ষ মো. মজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন ।
পরে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা) 












