ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

একজন শিশু সঙ্গীত শিল্পীর গল্প

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২৫ বার পঠিত
একজন সংগীত শিল্পী। নাম মিতা রানী দেবনাথ। সে নওগাঁ জেলা শহরের ৩৫ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুল, হাট নওগাঁ,নওগাঁর তৃতীয় শ্রেণির একজন মেধাবী ছাত্রী। বয়স ৮ বছর। বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সে সংগীত চর্চায় পারদর্শী। তার মা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকুরীরত এবং বাবা সরকারি চাকরিজীবী। বাবা মায়ের একমাত্র সন্তান মিতা রানী দেবনাথ ইতোমধ্যেই নওগাঁ জেলা শহরে সংগীত চর্চার মাধ্যমে সুনামের সাথে পরিচিতি লাভ করেছে। সে ভাষার গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, হরিনাম কীর্তন, দেশের গান, সনাতনী (হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে) কীর্তনসহ প্রভৃতি সংগীতে পারদর্শী হয়ে সংগীত জগতে সুনাম অর্জন করেছে। সম্প্রতি মিতা দেবনাথ নওগাঁ জেলা শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ কর্তৃক আয়োজিত বইমেলা ও অনুষ্ঠানমালায় ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার ভাষার গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে  দর্শকের মন আকৃষ্ট করেছে। ছোট্ট এই শিশুটির আশা সে ভবিষ্যতে আরও বড় মাপের সঙ্গীত শিল্পী হতে চায়। বাবা মায়ের আদর যত্নে লালিত-পালিত এই শিশু কন্যা সন্তান লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী। তার সব সহপাঠীরা এবং শিক্ষাগুরুরা (শিক্ষা প্রতিষ্ঠানের ও সংগীত জগতের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ) তার চৌকস চিন্তাভাবনা ও বুদ্ধি দেখে সকলেই আনন্দে উদ্ভাসিত। সবার আশীর্বাদে সে তার শিক্ষা জীবন এবং সংগীত চর্চা জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। সাক্ষাতে ছোট্ট এই শিশু সংগীত শিল্পীর বাবা-মা, সহপাঠী বন্ধুরা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ জানায় সে তার মেধা ও বুদ্ধি দ্বারা সামনের দিকে আরো ভালো কিছু করবে বলে তাদের প্রত্যাশা। মিতা দেবনাথ  নিজের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলের প্রতি আশীর্বাদ প্রার্থনা করেছেন- তার ইচ্ছা সে বড় হয়ে একজন বড় মাপের সংগীত শিল্পী হতে চায়, লেখাপড়ায় অনেক ভালো কিছু করতে চায় এবং দেশ-বিদেশে সে সুনামের সাথে সংগীত চর্চা করতে চায়। এই সব-ই হলো তার প্রার্থনা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

একজন শিশু সঙ্গীত শিল্পীর গল্প

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫