ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজনগরে মাদক ব্যবসায়ীর আতঙ্কে সাধারন জনতা

সঞ্জয় মালাকার
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ১ বার পঠিত

সঞ্জয় মালাকার:   ‎মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামে দীর্ঘদিন ধরে সিলু মিয়া নামে এক ব্যক্তি মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
‎স্থানীয়রা জানান, বারবার সতর্ক করার পরও তিনি কোনো তোয়াক্কা না করে অবাধে এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
‎‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এলাকার কিছু সচেতন যুবক সিলু মিয়াকে আবারও সতর্ক করতে তার বাড়িতে গেলে তিনি ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালান। এতে পরচক্র গ্রামের কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পরে সিলু মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়।
‎এদিকে অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালীর আশ্রয়ে সিলু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার পর ওই প্রভাবশালীরা উল্টো এলাকাবাসীকেই দোষারোপ করছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
‎‎এর আগে, কয়েক মাস পূর্বে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামেও একই ধরনের একটি ঘটনা ঘটে। সেখানে মসুদ নামে এক মাদককারবারীর বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে তার সহযোগীরা হামলা চালিয়ে ৫-৬ জনকে গুরুতর আহত করে। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তার ঘরবাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেয়। যদিও এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
‎একই উপজেলায় বারবার এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় মাদককারবারীদের প্রতিহত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

রাজনগরে মাদক ব্যবসায়ীর আতঙ্কে সাধারন জনতা

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬