ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে

মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ: প্রতিবাদ জানালেন ভুক্তভোগী মা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ১৫ বার পঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন এক ভুক্তভোগী মা। তিনি দাবি করেন, তার স্বামী মোঃ আজহারুল ইসলাম এবং দুই ছেলে মোঃ আল ইমরান ও মোঃ আবু হুরায়রাকে জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার পরিবারকে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
তার ভাষ্যমতে, গত দুই থেকে তিন বছর ধরে তার মেয়ে মোছাঃ হাবিবা, জামাতা মোঃ আবু তালেব এবং বড় ছেলে মোঃ রিজু মিলে পৈতৃক সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে আসছিল। তিনি এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন। এ বিষয়ে তার অন্যান্য সন্তান, আত্মীয়-স্বজন ও স্থানীয় প্রতিবেশীরা সাক্ষী রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গত ১৮ এপ্রিল (শনিবার) অসুস্থতার কারণে রান্নার কাজ করতে অপারগতা প্রকাশ করলে তার স্বামী তাকে মারধর করেন। এক পর্যায়ে গুরুতর আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ছোট ছেলের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলেও তাকে সরে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে তার ছেলে মোঃ আল ইমরান ও মোঃ আবু হুরায়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্মরক্ষার্থে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রচার করা হয় এবং পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে কিছু মহলের প্ররোচনায় বিষয়টি “পিতা-পুত্রের মারধর” হিসেবে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত।
সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমার ছেলে আল ইমরান ও আবু হুরায়রা সম্পূর্ণ নির্দোষ। তারা তাদের পিতাকে মারধর করেনি। বরং আমাকে রক্ষা করতে গিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছিল।”
তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান এবং মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে

মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ: প্রতিবাদ জানালেন ভুক্তভোগী মা

সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬