ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
উখিয়ায় প্রশাসনের অভিযান

ড্রেজার মেশিন জব্দ,সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:   কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন কালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার মেশিন জব্দসহ এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান কালে দেখা যায়,পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি উজাড় করা হচ্ছে। ড্রেজার মেশিন ব্যবহার করে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইফুল ইসলাম ভূট্টো (৪২) নামের এক ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও খনন কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।অভিযানকালে সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ভূমি অফিস ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে, মোছার খোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিস্তীর্ণ বনভূমি কেটে ফেলার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতির বিষয়টি নজরে আসে প্রশাসনের। এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দিতে বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

উখিয়ায় প্রশাসনের অভিযান

ড্রেজার মেশিন জব্দ,সাড়ে তিন লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ১২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬