রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন জেনারেটর বরাদ্দ

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানে ৩০ লক্ষ টাকা বিশেষ অনুদান বরাদ্দ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার ৩ সংসদীয় আসনের মাননীয় সাংসদ জনাব এম নাসের রহমান।তিনি উনার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেন,
‘রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জেনারেটর বহুদিন ধরে অকেজো। ওটা মেরামত অযোগ্য হয়ে গেছে বলে আমাকে কয়েকদিন আগে জানানো হয়। নতুন জেনারেটরএর দাম installation সহ ৩০ লক্ষ টাকা লাগে। আমি সাথে সাথে আমার বন্ধু বর মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে একটা নতুন জেনারেটর এর জন্য ৩০ লক্ষ টাকার একটি বিশেষ অনুদান অনুরোধ করি । মন্ত্রী মহোদয়ও সঙ্গে সঙ্গে একটা নতুন জেনারেটর এর জন্য ৩০ লক্ষ টাকা অনুদান অনুমোদন প্রদান করেন। আশা করছি খুব শিগগিরই রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নতুন জেনারেটর স্থাপন হয়ে যাবে।’
স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমানের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই অর্থ অনুমোদন দেয়। হাসপাতালের পুরনো জেনারেটরটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছিল। নতুন জেনারেটরটি দ্রুত স্থাপনের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
এই বরাদ্দের ফলে যেসব সুবিধা পাওয়া যাবে:
জরুরি অপারেশন: বিদ্যুৎ বিভ্রাটের সময়ও অপারেশন থিয়েটারে (OT) কাজ ব্যাহত হবে না।
টিকা সংরক্ষণ: কোল্ড চেইন বজায় রাখা সহজ হবে, ফলে জীবন রক্ষাকারী ভ্যাকসিন নিরাপদ থাকবে।
ডেলিভারি সেবা: প্রসূতি মায়েদের জরুরি সেবায় কোনো বিঘ্ন ঘটবে না।
ল্যাব পরীক্ষা: প্যাথলজিক্যাল টেস্টগুলো যেকোনো সময় করা সম্ভব হবে।


















