ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মনবাড়িয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ৫৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রিরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনি চৌধুরী(২২) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত মনি চৌধুরী একই গ্রামের মহাব্বত চৌধুরীর মেয়ে ও মো. ফারুক মিয়ার সন্তান মো. মেহেদীর (২৪) স্ত্রী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় ,উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মো. মহাব্বত চৌধুরীর মেয়ে মনি চৌধুরীর তিন বছর আগে একই গ্রামের মো. ফারুকের ছেলে মেহেদীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের মুসকান (৩) একটি কন্যা সন্তান আছে। নিহতের বাবা মো. মহাব্বত চৌধুরী জানান, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় মনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে মনিকে মৃত অবস্থায় দেখতে পান। কর্তব্যরত চিকিৎসক জানান, মনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মহাব্বত চৌধুরী তার মেয়ের মৃত্যুর ঘটনায়।
মৃত মনি চৌধুরীর বাবা মহাব্বত চৌধুরী বাদী হয়ে নবীনগর থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেন। মৃত মনি চৌধুরীর গলায় দাগ আছে। সরজমিনে গিয়ে জানা যায়, মনি চৌধুরীর স্বামীর পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। এ সময় তাদের পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মহাব্বত চৌধুরী বলেন, আমার মেয়েকে তারা নির্যাতন করে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:



















