ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৩২ বার পঠিত

বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও লামা আলীয়া এতিম খানার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতে শিক্ষা সামগ্রী, বাইসাইকেল ও জীবনমান উন্নয়নে নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান ও এপেক্স ক্লাব অব লামা। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে লামা প্রেস ক্লাব হল রুমে এপেক্স ক্লাব অব লামার সাবেক প্রেসিডেন্ট এম বশিরুল আলম এর সঞ্চালনায় শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেছেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান।
এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট এপে. মোঃ তৈয়ব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ, অতীত সেবা পরিচালক এপেক্স বাংলাদেশ,এপেক্স বাংলাদেশ ডিস্ট্রক্ট ৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, পিজিডি ৩ এপে. কামাল পাশা,এপে. আলমগীর আলম, সভাপতি এপেক্স ক্লাব অব পটিয়া, এপে. মোঃ আরিফ খান সেক্রেটারী জেলা ৩, এপেক্স ক্লাব অব লামা’র নেতৃবৃন্দ প্রমূখ।এসময় উপজেলার দুর্গম এলাকার অনগ্রসর মহিলাকে কর্মমুখী করার লক্ষ্যে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন, মাদ্রাসা শিক্ষার্থীকে
যাতায়াতের সুবিধার্থে ১টি বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, তাদের হাতে নতুন খাতা পেন্সিলের ঝলক যেন পুরো পরিবেশকে উৎসব মুখর করে তোলে। এবং অনেক অভিভাবক ও সন্তুষ্টি প্রকাশ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এপেক্স বাংলাদেশ সব সময়ই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই সকল শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সমাজের মূলধারায় ভূমিকা রাখবে। এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামূখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।



















