এবার ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, দর দিয়েছেন ৯,৭৪০ কোটি ডলার

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৫ বার পঠিত

টুইটারের (বর্তমানে এক্স) পর এবার ওপেনএআইয়ের ওপর চোখ পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি তৈরি করে তাক লাগিয়ে দেওয়া ওপেনএআইয়ের দখল নিতে ইলন মাস্ক বড় দর হাঁকিয়েছেন তিনি।সম্প্রতি ওপেনএআই কেনার জন্য দর হাঁকিয়েছেন ইলনের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ৯ হাজার ৭৪০ কোটি ডলারের বিনিময়ে ওপেনএআই কিনে নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। যদিও মাস্কের নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের এই প্রস্তাব যে তারা মেনে নিচ্ছে না, ওপেনএআই ঠারেঠোরে তা বুঝিয়ে দিয়েছে। বরং উল্টো কাজ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। মাস্কের হাতে থাকা টুইটার (বর্তমানে এক্স) কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে ইলন মাস্কের এক আইনজীবী বলেছেন, আগের মতো ওপেন সোর্স ও সুরক্ষা প্রদানকারী কোম্পানি হিসেবে আসার সময় হয়েছে ওপেনএআইয়ের; এটা নিশ্চিত করা হবে।ব্যবসা-বাণিজ্যের জগতে ইলন মাস্ক অবশ্য নৃশংস হিসেবে পরিচিত এই অর্থে যে তিনি যা করতে চান, তা করে ছাড়েন। টুইটার কেনার ঘটনার মধ্য দিয়ে তা বোঝা যায়। শুরুতে টুইটারের মালিক বিক্রি করতে রাজি না হলেও শেষমেশ ৪৪ বিলিয়ন বা ৪৫ হাজার ৪০০ কোটি ডলারে মাস্কের কাছে তা বিক্রি করে দেন মালিক। এবার দেখা যাক, ওপেনএআই কেনায় মাস্ক কত দূর যেতে পারেন।























