
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনের বিরুদ্ধে বিভিন্ন চিহ্নিত ফেসবুক আইডি ও ভুয়া ফেসবুক পেজ থেকে চালানো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে যুবদলের এই প্রতিবাদের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, চুপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, গোহাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একজন জনপ্রিয় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচার চালানোর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তারা এসব অপপ্রচারের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










