ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
এ বছরের নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন : খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর- ৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, এ বছরের নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন। এ বছরের নির্বাচনের উপর নির্ভর করে স্বাধীনতার পক্ষের শক্তি দেশ পরিচালনা করবে নাকি বিপক্ষের শক্তি দেশ পরিচালনা করবে। স্বাধীনতা ও মুক্তিযুক্তকে অক্ষুণ্ণ রাখতে ধানেরশীষে ভোট দেওয়ার কোন বিকল্প নাই।
আমরা মিথ্যা বলে জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইবনা। ভোট আপনার পবিত্র আমনত। এই পবিত্র আমানত আপনাকেই প্রয়োগ করে নেতা নির্বাচন করতে হবে। আমি আপনাদের ভালোবাসার ভোটে এমপি হতে চাই। আমি বল প্রয়োগ কিংবা রাতের ভোটে বিশ্বাসী নই, আমি জনগনের ভালোবাসায় বিশ্বাসী।
শনিবার(৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমরা দীর্ঘ ১৭ টি বছর ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। বার বার কারাবরণ করেছি ও গুম হয়েছি। আপনারা সবাই ভোট কেন্দ্রে জাবেন এবং ভোট প্রয়োগের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন।
তিনি আরো বলেন আপনারা যদি আমাকে ধানেরশীষে একটি ভোট দেন সেই ভোটটি দেওয়া হবে এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদাজিয়া ও সবচাইতে জনপ্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানকে। বৈশম্যহীন একটি আদর্শ রাষ্ট্র গঠনে ধানেরশীষের কোন বিকল্প নেই।
সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাহবুবুর রহমান মুরাদ এর সভপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবিএম মাহবুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যাল ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান নাহিন প্রমুখ। উক্ত জনসভায় সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মাদারীপুর প্রতিনিধি



















