ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঐচ্ছিক তহবিলের অনুদান বিতর্কে নড়াইল-২ আসনের এমপির পিএস বরখাস্ত

নড়াইল প্রতিনিধি:   নড়াইল-২(লোহাগড়া-সদরের আাংশিক) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তার কন্যার দুই জায়গায় নাম থাকার অভিযোগে সমালোচনার পর তার (এমপির) ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৬ জুন থেকেই কার্যকর বলে গণ্য হবে।
এর আগে সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের কন্যা ফাইজার নাম দুই জায়গায় থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার জন্য তালিকা প্রস্তুতের  দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। কিন্তু তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাচ্চুর বহিষ্কৃত ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরান এর বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ঐচ্ছিক তহবিলের অনুদান বিতর্কে নড়াইল-২ আসনের এমপির পিএস বরখাস্ত

সর্বশেষ পরিমার্জন : ০২:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬