ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ওয়ারেন্টভুক্ত আসামি বেলাল গ্রেফতার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: দীর্ঘ ১৮ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা বিস্ফোরক আইনের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকার পদ্মা আবাসিক লেকপাড় থেকে বেলাল নামের ওই আসামিকে আটক করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, অপহরণ, হত্যা, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধ মোকাবেলায় সংস্থাটি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেফতারের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করছে র্যাব।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক লেকপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওগাঁ জেলার মান্দা থানায় দায়েরকৃত নাশকতা মামলার (নং-১০২/০৭) বিস্ফোরক দ্রব্য আইনের অধীনে ওয়ারেন্টভুক্ত আসামি বেলালকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। তিনি মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও স্বীকার করেছেন বলে র্যাব সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অভিযানের মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
র্যাব জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















