ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মাগুরায় কারা ফটোক থেকে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান কুটি আবার গ্রেফতার

জিয়াউর রহমান, মাগুরা
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পঠিত
জিয়াউর রহমান, মাগুরা:   মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি পুনরায় গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক এলাকা থেকেই তাকে আবার আটক করে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি তদন্তাধীন মামলায় তাকে আটক করা হয়েছিল। ওই মামলায় জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে বের হলে অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আঠারোখাদা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। সে সময় জেলা পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, তার নামে অন্য মামলা থাকায় পুনরায় আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাগুরায় কারা ফটোক থেকে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান কুটি আবার গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ১২:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬