ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ওসি প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১০ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মহানগর যুবদল। সোমবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক এক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে।
বক্তাদের ভাষ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল রাজশাহীতে মোটর শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার দুই দিন পর, ২৫ এপ্রিল সন্ধ্যায় চন্দ্রিমা থানা এলাকার যুবদল নেতা নিজাম আলীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
তাদের দাবি, সংঘর্ষে জড়িত প্রকৃত ব্যক্তি হিসেবে বাসচালক মিজানুর রহমান মিজানের নাম উঠে এলেও তাকে গ্রেফতার করা হয়নি। বরং রাজনৈতিক উদ্দেশ্যে নিজাম আলীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
নেতারা আরও জানান, গ্রেফতারের পর যুবদলের নেতারা থানায় গিয়ে বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি জানান, নিজাম আলী সংশ্লিষ্ট মামলার আসামি। তবে মামলার বাদী থানায় উপস্থিত হয়ে নিজাম আলীর সম্পৃক্ততা নেই বলে দাবি করলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, বোয়ালিয়া থানা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, হামলা ও লুটপাটসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দেন। কমিশনার অনুপস্থিত থাকায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আল মামুন তা গ্রহণ করেন।
তিনি জানান, পুলিশ কমিশনার ছুটিতে রয়েছেন। তিনি দায়িত্বে ফিরে এলে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত ওসি রবিউল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।



















