ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব-৫, সিপিএসসি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জব্দকৃত তেল সরকারি প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর পাশাপাশি অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা।
এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ২০২৬ তারিখে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, মোঃ রাসেল হোসেন নামে এক ব্যক্তির বসতবাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই স্থানে তল্লাশি চালিয়ে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত জ্বালানি তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। পরে তেলগুলো স্থানীয় অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
একই দিনে নাজিরপুর ছয়হাটি বাজার এলাকায় অবস্থিত ‘মেসার্স রবিউল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক জ্বালানি বিক্রির জন্য ব্যবহৃত লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বলে স্বীকার করেন এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে জানান।
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬