ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কইল গ্রামে সাজু মিয়ার দোকান চুরি

সুশান্ত মালাকার, দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৫৭ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামে ৮নং ওয়ার্ডে কইল তে,মাথা এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন ঢোক ঘর দোকান রাতের আঁধারে কোনো এক সময় চোরেরা হানা দিয়ে মূল্যবান মালামাল ও নগদ টাকা পয়সা নিয়ে গেছে। দোকানের মালিক মোঃ সাজু মিয়া, কইল গ্রামের দক্ষিণপাড়া মোঃ মান্নান শেখ এর ছেলে। দোকানের মালিক সাজু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় সারাদিন দোকানদারি করে সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে সন্ধ্যায় বাড়িতে চলে যাই। পরের দিন মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের তিনটি তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ টাকা পয়সা চোরেরা নিয়ে গেছেন। এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি আরো বলেন, ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিল তিল করে গড়ে তোলা আমার এই দোকানটি চুরি হওয়াতে আমি শেষ হয়ে গেলাম, দোকানটি চুরি হওয়াতে আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাযায়, দোকানের মালিক প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় পরের দিন এসে দেখে দোকানের সাটারের তালা ভাঙ্গা সে ডাকাডাকি শুরু করলে আমরা খবর পেয়ে এসে দেখি দোকানের তিনটি তালা কাটার জাতীয় কিছু দিয়ে চোরেরা তালা কেটে দোকানের মালামালসহ টাকা-পয়সা নিয়ে গেছে। দোকান চুরির ঘটনা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন খবর পেয়ে আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি এবং দোকান মালিকের সঙ্গে কথা বলেছি তালা কেটে দোকান চুরির ঘটনাটি সঠিক বলে তিনি জানান।


















