ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪বসতঘর পুড়ে ৭পরিবার নিঃস্ব

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৯২ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে অসহায় ৭পরিবারের ৪ বসতঘর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে জুমার নামাজ চলাকালীন সময়ে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল ৪নং ওয়ার্ডে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো হলো, মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার মৃত দুদু মিয়ার ছেলে সরওয়ার আলম, নাসির উদ্দিন, মৃত কাশেম আলীর ছেলে জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, মোঃ আজিম, মাশুকা বেগম ও জসিম উদ্দিনের ছেলে আবদুল মজিদ।ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে জসিম উদ্দিন জানান, তারা সবাই জুমার নামাজ পড়তে মসজিদে ছিলেন। ওই সময় জানতে পারেন বাড়িতে আগুন লেগেছে। এসে দেখেন পুড়ে সব শেষ। ফায়ার সার্ভিস আসার আগে সব পুড়ে নিঃস্ব হয়ে গেছেন ৭পরিবার।স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন জানান, বৈদ্যুতিক তার ছিড়ে এক বাড়িতে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়লে ৭পরিবারের ৪বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ক্ষতি প্রায় ৩০লক্ষাধিক টাকা।ফায়ার সার্ভিস পেকুয়ার ইনচার্জ জানান, বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লাগে বাড়িতে। স্টেশন থেকে ঘটনাস্থল বেশ দূরে হওয়ায় ফায়ার সার্ভিস পৌছার আগেই সব পুড়ে যায়। যা ক্ষতি হয়েছে আমরা তার রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
আরও পড়ুন:


















