ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কক্সবাজারে নৌবাহিনীর অভিযান: সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৩৭ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার:  কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার অফিসিয়াল বাজার মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা। এসময় পাচারে জড়িয়ে কাউকে আটক করা যায়নি।রবিবার (৮ মার্চ)টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’র সহকারী কর্তৃপক্ষ রেজা উল-করিম শাম্মী এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করেন।এতে উল্লেখ করা হয়, নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুদ করে রেখেছে। এ খবরের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা হতে ২টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়।এসময় উদ্ধারকৃত বস্তুাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা।উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কক্সবাজারে নৌবাহিনীর অভিযান: সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সর্বশেষ পরিমার্জন: ১১:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬