কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

- সর্বশেষ পরিমার্জন: ০৮:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৬৬ বার পঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। (শনিবার) ১৪ই ডিসেম্বর সকাল ১১টায় কচুয়া উপজেলা বিজয় চত্বরে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্নার সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বিজয় কুমার জোয়ার্দার,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম,বীর মুক্তিযোদ্ধা আসাদুল ইসলাম তোতা,কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ রায়হান হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস সহ কচুয়া উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যাক্তি বর্গ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


















