চাটখিলে জনগনের চলাচলের রাস্তা কেটে ফেলায় জনদুর্ভোগ চরমে

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১১ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভার ধামালিয়া মৌজায় মারকাজ মসজিদের দক্ষিণে সড়ক ও জনপদ বিভাগের মেইন সড়ক হতে দক্ষিণ দিকে জেলা পরিষদের খালের দক্ষিণ পাড় থেকে তাহের মুন্সীর দোকান পর্যন্ত এক কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে আসছে| সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তার প্রসস্থতা ১৪ ফুট হলেও বাঁধানো হয়েছে ৭ ফুট| গত কয়েকদিন আগে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে রাস্তাটির প্রায় ১৫০ ফুট ল¤^া রাস্তার দুই পাশে ৩/৪ ফুট কেটে চলাচলের অযোগ্য করে ফেলেছে| ফলে এখন রাস্তাটি দিয়ে রিক্সা সহ যানবাহন চলাচল করতে পারে না| ভেকু মেশিন দিয়ে পাশর্^বর্তী জমিতে মাটি নিয়ে বাড়ি/ভিটি বাঁধানো হয়| বর্তমানে রাস্তাটি দিয়ে জনগন মালামাল বহন করার অযোগ্য হয়ে পড়েছে|
জনগুরুত্বপূর্ণ এই রাস্তার দুই পাশের বসবাসকারীদের পক্ষ থেকে গত সোমবার বিকেলে মোঃ বেলায়েত হোসেন, আবদুল রহিম, আমেনা বেগম, মোঃ ইব্রাহিম, মোহন সহ পাঁচজন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছেন|
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং রাস্তাটি জনগণের চলাচলের জন্য দ্রুত সংস্কার করা হবে|



















