ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গাজীপুরে এসএসসি পরীক্ষায় অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণ

মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর:   ২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ থেকে সারাদেশের ন্যায় গাজীপুর জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলা প্রথমপত্র পরীক্ষায় জেলার  ৬৯ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫০৫৩২ পরীক্ষার্থী  অংশগ্রহণ করেছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
পরীক্ষা উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক গাজীপুর  মো: নূরুল করিম ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), গাজীপুর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তথ্যসূত্রে আরো জানা যায়, এই বছর গাজীপুর জেলায় এসএসসি পরীক্ষায় ৫১ টি কেন্দ্রে ৪২৩৬০ জন, দাখিল পরীক্ষায় ৯ টি কেন্দ্রে ৫৫৯৬ জন ও ভোকেশনাল পরীক্ষায় ৯ টি কেন্দ্রে ২৫৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে  সার্বিক ব্যবস্থাপনা ও পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়া, পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ চলাচল ও যোগাযোগ নিশ্চিত কল্পে খোজখবর নেওয়া হয়। চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের ও উপজেলা প্রশাসনের ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে এসএসসি পরীক্ষায় অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণ

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬