ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নীলফামারীতে শুরু হলো পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবা

নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৪ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি:   ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং ‘ক্যাশলেস’ সেবা শুরু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার দুপুরে (২১এপ্রিল) জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের রংপুর অঞ্চলের এডিসি ডিভিশনের প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবীর, বাংলাদেশ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুর রউফ রউফুল, জেলা কৃষকদলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল ও প্রিয় ফুডের স্বত্বাধিকারী আকতার হোসেন স্বপন বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক এটিএম রেদওয়ানুর রশীদ।
ব্যাংকটি স্থানীয় শাখা ব্যবস্থাপক সুত্র জানায়, পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে একটি বুথ খোলা হয়েছে। এখানে তিনদিন ডিজিটাল ব্যাংকিং’র সকল সেবা দেয়া হবে পাশাপাশি ফ্রি হিসাব খোলা, ফ্রি ডেবিট কার্ড প্রদান করা হবে। গ্রাহকদের নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে পুবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন জানান, স্বচ্ছতা ও জবাবদিহীতা সৃষ্টি এবং দুর্নীতি রোধে ডিজিটাল ব্যাংকের কোন বিকল্প নেই। বলেন, নীলফামারীতে পুবালী ব্যাংক যে যাত্রা শুরু করলো এর সুফল এই এলাকার মানুষ পাবে এবং ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ হতে সকলকে সহযোগীতা করবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নীলফামারীতে শুরু হলো পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬