ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কটিয়াদীতে উন্মুক্ত কবরস্থান উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নাঈম ইসলাম কটিয়াদী(কিশোরগঞ্জ):
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৬৮ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে
৩০ আগস্ট শনিবার সকাল ১০ টায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম।উদ্বোধক হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ আহমদ আলী বিএসসি,নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভুইয়া, ওসমান গনি মারাজ, খাইকুল ইসলাম লিটন, হাদিউল ইসলাম কামাল,হানিফ ভূঁইয়া, রফিকুল ইসলাম বিপুল, হানিফ ভূঁইয়া, মতিউর রহমান, প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সমাজসেবক শাহ আজিমুদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন প্রমোখ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এলাকায় অনেকের সুনির্দিষ্ট কবরস্থানের জায়গা ছিল না, অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে কবর দেয়া হতো। এখন উন্মুক্ত কবরস্থান হওয়ায় যে কোন এলাকার মৃত ব্যক্তিদেরকে এখানে দাফন করতে পারবে। তাছাড়া যে কোন এলাকার বেওয়ারিস লাশ এবং গরিব মৃত ব্যক্তিদের দাফন কাফনের সম্পূর্ণ খরচ
উন্মুক্ত কবরস্থানের কর্তৃপক্ষ ব্যায়ভার বহন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন,
উন্মুক্ত কবরস্থান নির্মাণে মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মাহমুদুল ইসলাম এবং এলাকাবাসীকে
এরকম মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সামাজিক কাজে সমাজের
বিত্তবানরা এগিয়ে আসতে হবে। উন্মুক্ত কবরস্থানে যাওয়ার জন্য একটি রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতিও দেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দরা কয়েক শতাধিক গাছের চারা উন্মুক্ত কবরস্থানের চারপাশে রোপন করেন।
আরও পড়ুন:



















