ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কটিয়াদীতে জুয়ার আসর থেকে নগদ অর্থসহ গ্রেপ্তার চার

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৪৯ হাজার টাকা, চারটি মোবাইলফোন ও জুয়া খেলার তাসসহ ৪ জুয়ারিকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলা আচমিতা ইউনিয়নধীন গনেরগাও উড়াবিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আচমিতা ইউনিয়নের বজলুর রহমানের ছেলে মো. মাসুদ মিয়া (৩৫), গনেরগাঁও গ্রামের মো. রাজু মিয়ার ছেলো মো. রবি মিয়া (৩২), একই গ্রামের মৃত আ: রশিদের ছেলে মো. আব্দুর রহমান (৩৫) ও পাইকসা গ্রামের মৃত নিবু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আচমিতা গনেরগাঁও উড়াবিলের কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রফিকুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি আচমিতা গনেরগাঁও উড়াবিল কাঁচা রাস্তার উপর কয়েক দিন যাবৎ জুয়ার আসর বসে। আজ এলাকার কিছু সাধারণ মানুষের সহায়তায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত

23 September 2026

হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কটিয়াদীতে জুয়ার আসর থেকে নগদ অর্থসহ গ্রেপ্তার চার

সর্বশেষ পরিমার্জন : ০২:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬