ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কটিয়াদীতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত,সড়ক অবরোধ

নাঈম ইসলাম,কটিয়াদী(কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪০ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায় দূর্ঘটনায় নিহত আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২) দুজনই মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে যাচ্ছিলো। মধ্যপাড়া মহাসড়কে আসতেই একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর উপস্থিত স্কুল শিক্ষার্থী ও উত্তেজিত জনতা বিচারের দাবিতে সড়কে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন:





















