ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত-৩ জন, আহত-৪

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।

আজ রোববার (৩০আগস্ট) দুপুর আড়াই টার দিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক উপজেলা আচমিতা ইউনিয়ন রিলাক্স রেস্টুরেন্ট সংলগ্ন তেভাগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মিলন মিয়া (৪০) নামে একজন নিহত হয়। অন্যদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া(৪০), হবিগঞ্জ জেলা আজমেরিগঞ্জ উপজেলা কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), বদিউল আলমের নাতনি জারামনি (৮)।

আহতরা হলেন, বদিউল আলম (৫০), বদিউল আলমের নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২), মেয়ে বর্ণা বেগম (৩০)।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আহত বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা মেয়ের বাড়ি নান্দাইল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজিতে করে যাচ্ছিলো।
সিএনজিটি কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়ন তেভাগা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুমরেমুচরে যায় সিএনজিটি। এসময় ঘটনাস্থলেই নিহত হয় স্বর্ণা বেগমের স্বামী মিলন মিয়া।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিনূর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করি আমরা । আরও দুইজন হাসপাতালে নিহত হয়েছেন। দূর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
18 October 2026

তালোড়া পৌর পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত-৩ জন, আহত-৪

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬