ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কনকনে শীতে অসহায়দের পাশে ইউএনও মাহামুদুল হাসান, প্রশংসায় ভাসছে উলিপুর

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৭২ বার পঠিত
বৈরী আবহাওয়া আর কনকনে শীতে যখন জনজীবন স্থবির, তখন গভীর রাতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। প্রচণ্ড শীত উপেক্ষা করে তিনি নিজেই মাঠে নেমে ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।
সূর্যের আলোহীন মেঘাচ্ছন্ন দিন শীতল রাত, চারদিকে কুয়াশা আর শীতের তীব্রতা—এমন সময় উপজেলা পরিষদের কয়েকজন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীকে সঙ্গে নিয়ে ইউএনও মাহামুদুল হাসান উলিপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন। রাস্তায়, খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী আশ্রয়ে থাকা দরিদ্র মানুষদের খোঁজ নিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে দেখা যায় তাকে।
স্থানীয়রা জানান, হঠাৎ গভীর রাতে প্রশাসনের এমন উপস্থিতি তাদের জন্য ছিল অপ্রত্যাশিত। কম্বল পেয়ে অসহায় মানুষদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি। অনেকেই বলেন, “এই শীতে কম্বল না পেলে রাত কাটানো কঠিন হতো। ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন—এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।”
ইউএনও মাহামুদুল হাসান এ সময় বলেন,
“এই প্রচণ্ড শীতে কেউ যেন কষ্ট না পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের দায়িত্ব শুধু দপ্তরে বসে কাজ করা নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য।”
তার এই মানবিক উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র প্রশংসার ঝড় উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ মানুষ ইউএনওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, কনকনে শীতের রাতে মাঠে নেমে অসহায়দের পাশে দাঁড়ানো ইউএনও মাহামুদুল হাসানের এই উদ্যোগ উলিপুরে মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কনকনে শীতে অসহায়দের পাশে ইউএনও মাহামুদুল হাসান, প্রশংসায় ভাসছে উলিপুর

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫