ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কষ্ট ব্যথার স্মৃতি নিয়ে আজ থেকে খুলেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পঠিত

এইতো মাত্র কদিন আগে ২১ জুলাই চোখের সামনে ঘটে গেল বীভৎস ঘটনা বৃত্ত থেকে ঝরে গেল কতগুলো ফুটন্ত ফুলেরকঁড়ি আর সেই দুঃখময় হারানো বেদনার স্মৃতি নিয়ে ভয়ানক ট্রাজেডিতে এখনো শোকে বিহবল একটু ভাবলে এই চোখে ভেসে ওঠে হারিয়ে যাওয়া সেই ছোট্ট সোনাদের পদচারণা আনন্দ হইহুল্য পাখিদের কলতানির মত গোটা স্কুল তাই আজ কোথাও যেন এক অপূর্ণতা রেখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর তৃতীয় দফায় বাড়ানো ছুটির সমাপ্তি টেন।
রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে কলেজ ক্যাম্পাস। তবে আজ খুললেও ক্লাস বা পাঠদান কার্যক্রম চালু হবে না। শুধু হারিয়ে যাওয়া শিশুদের বেঁচে থাকা সহপাঠীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কলেজ খুলে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হচ্ছে।
এর আগে গতকাল শনিবার (২ আগস্ট) কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এ তথ্য জানান। শাহ বুলবুল বলেন, বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া এই মুহূর্তে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। তাই আমরা আগামীকাল (৩ আগস্ট) সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, স্কুল ও কলেজ খুলে দেওয়া হলেও কোনো ধরনের পাঠদান কার্যক্রম চালু করা হবে না। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং ঘটে যাওয়া বীভৎস স্মৃতি কিছুটা হলেও সামাল দিয়ে উঠতে পারে সে লক্ষ্যে আমরা ক্যাম্পাসে আসা-যাওয়ার ব্যবস্থা রাখছি।
তিনি আরও বলেন, আজও কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আগামীকালও একই কর্মসূচি চলবে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে আছেন, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে, এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।
গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেদিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজটিতে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। এতে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন এতে অভিভাবক হারিয়েছে সন্তান দেশ তথা মাইলস্টোন কলেজ এন্ড স্কুল হারিয়েছে অপুরনিয় সম্পদ।
আরও পড়ুন:



















