ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ভেরিবাঁধ নির্মাণ ঘিরে উত্তেজনা
কাঠালিয়ায় মানববন্ধনে হামলার অভিযোগ

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল এলাকায় ভেরিবাঁধ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক পক্ষের বিরুদ্ধে।
সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় নির্মাণাধীন ভেরিবাঁধ সংলগ্ন সড়কে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। অভিযোগ রয়েছে, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যায়।
স্থানীয়রা জানান, তালতলা খালে ভেরিবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে শত শত একর কৃষিজমি পানিতে তলিয়ে যায়। এতে ফসল, মৎস্য ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। একই সঙ্গে বসতবাড়ি প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেরিবাঁধ নির্মাণকাজ শুরু করে। তবে স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন নামের এক ব্যক্তি নির্মাণকাজে বাধা দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখে।
নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানান। কিন্তু দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম।


















