ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মো:আবুল কালাম, (ঝিনাইদহ)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ৭৬ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে ইয়াবাসহ রনি (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৮ এপ্রিল শুক্রবার রাতে সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক রনি বাদুরগাছা গ্রামের মহাতাবের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রনি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন:


















