কালীগঞ্জে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে নিহত ২

- সর্বশেষ পরিমার্জন: ১১:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮২ বার পঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি গ্রামস্থ এশিয়ান হাইওয়ের পাকা রাস্তার উপর ১ নওশের আকন্দ (১৬) , পিতা-মন্জুর হোসেন , , সাং -জিন্দা , থানা- রুপগঞ্জ ,জেলা- নারায়ণগঞ্জ, ২.মিহাত আকন্দ (১৫), পিতা- মোশারফ হোসেন, মাতা- মিলি আক্তার, সাং- জিন্দা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, বিকাল ১৫.৩০ ঘটিকার সময় একটি নাম্বার বিহীন RTR মোটরসাইকেল ও ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট-১৪-১১৮৬ মোটরসাইকেলটির পিছন থেকে আঘাত করলে ঘটনাস্থলে মোটরসাইকেলের পিছনে থাকা দুই জন আরোহী রাস্তায় পরে গুরুতর আহত হয়। এলাকার লোকজন দেখতে পেয়ে ভিকটিমদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে যায় ।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমদেরকে মৃত ঘোষণা করে।
পরবর্তীতে হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের এস আই (নিঃ) মাহমুদুল হাসান হাসপাতালে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















