
মোস্তাক আহমেদ, কালীগঞ্জ ( গাজীপুর): পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।
সমাবেশের পর এমপি ফজলুল হক মিলনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক , সোলাইমান আলম,খাইরুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ,কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধানসহ জেলা ,উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোস্তাক আহমেদ, কালীগঞ্জ ( গাজীপুর) 










