ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কালুখালীতে উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনে জেলা প্রশাসক

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৪৫ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় দিনব্যাপী সফরে একাধিক উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তর ও সার্বিক বিষয় সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
সোমবার (৩১ মার্চ) দুপুর ১২টায় তিনি কালুখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষক ও নারীদের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রমেও অংশ নেন।
উপজেলা পরিষদ চত্বরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন তিল, পাট ও আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
কর্মসূচির আওতায় ১৪’শ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও নারী উন্নয়ন কর্মসূচির আওতায় দারিদ্র্য বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
পরে উপজেলা পরিষদ চত্বরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কক্ষের সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়ন এবং উপজেলা পরিষদের অভ্যন্তরীণ রাস্তা ও গাড়ি গ্যারেজ নির্মাণ কাজেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শন ও তদারকি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























