ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

জুয়েল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি কিশোরগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ১৩৩ বার পঠিত
 কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১ নং কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনকের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হয়েছে ৭.৫ থেকে ৮ কেজি পর্যন্ত। চাল কম দেওয়ায় কয়েকজন উপকারভোগী প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এলাকাবাসীর আরও অভিযোগ, চাল বিতরণের সময় চেয়ারম্যান ও তার লোকজন কিছু চালের বস্তা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বাধা দিলে অনিয়মের ঘটনা প্রকাশ্যে আসে। এ নিয়ে এলাকাজুড়ে চরম অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগীরা এ ঘটনার তদন্ত ও চেয়ারম্যানের শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কিশোরগঞ্জের করিমগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫