ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করল বাবা ও মা

শাহীন শহীদ, নাগেস্বরী (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৯৪ বার পঠিত

কুড়িগ্রামের সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এক স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।
সোমবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেফতারকৃত জাহিদুল জেলা সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। হত্যার শিকার স্কুল ছাত্রী জান্নাতি (১৫) জাহিদুল ইসলামের কন্যা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. জাহিদুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবরকে ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা করে গত শনিবার গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় নিজ কন্যা সন্তান ৯ম শ্রেনীর ছাত্রী জান্নাতি খাতুনকে (১৫) রড ও দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ ভুট্টা খেতে ফেলে রেখে খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
পরে হত্যার ঘটনায় নিহতের চাচা মো. খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার দায়েরের পর কুড়িগ্রাম থানা পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানতে পারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করে বাবা-মা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার (ওসি) মো. হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র ৪ ঘণ্টার মধ্যে উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটন করে এবং নিহতের বাবা ঘাতক মো. জাহিদুল ইসলাম (৪৫) মা মোছা. মোর্শেদা বেগম (৩৮) ও চাচী মোছা. শাহিনুর বেগমকে (৪৫) গ্রেফতার করে। পরে আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন
আরও পড়ুন:



















