ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি

কুবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১৩১ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। আগামী ৭ মে মাঠে গড়াবে টুর্নামেন্টটি, যা চলবে ২০ মে পর্যন্ত।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে ১৯টি বিভাগ অংশ নিচ্ছে। নকআউট পর্বের খেলা হবে ১০ ওভারে, তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৫ ওভারে।
এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “গত বছর জুলাই মাসের আন্দোলনসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নির্ধারিত সময়ে ক্রীড়া কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আমি গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর অঙ্গীকার করেছিলাম—সবগুলো খেলা অবশ্যই আয়োজন করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।”
তিনি আরও জানান, “এই প্রতিযোগিতার মধ্য দিয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্রীড়া কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। আগামী শিক্ষাবর্ষের (২০২৫-২৬) জন্য একটি পূর্ণাঙ্গ ও সময়োপযোগী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে, যাতে প্রতিটি খেলা সুশৃঙ্খলভাবে আয়োজন করা যায়।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি

কুবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫