ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান ১০ হাজার ৪৫৭ ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪৭

এম.জে.এ মামুন:

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব থানার সমন্বয়ে পৃথক পৃথক টিম অভিযানগুলো পরিচালনা করে।
জেলা পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্যের মধ্যে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি আইন অনুযায়ী মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূল শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবারের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
জেলা পুলিশ বলছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান ১০ হাজার ৪৫৭ ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪৭

সর্বশেষ পরিমার্জন : ০৭:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬