ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কুমিল্লার ১০ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৪ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে, এসময় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কুমিল্লা জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। তবে জামায়াতের অপর আরেকটি সূত্র বলছেন, এখনো প্রার্থীদের তালিকা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ১০ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তারসহ কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সকল প্রার্থী ও উপজেলা আমির ও সেক্রেটারীসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কুমিল্লায় ১০টি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা হলেন- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) মো. মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ (বরুড়া) অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (মনোহগরগঞ্জ-লাকসাম) ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) মাও. ইয়াসিন আরাফাত ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লার ১১টি আসনেও জামায়াত প্রার্থী দেবে। যখন দলের পক্ষ থেকে প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তখনই জামায়াত নির্বাচন প্রক্রিয়ার কাজ আনুষ্ঠানিক শুরু করবে। বর্তমানে নির্বাচনে মাঠ জামায়াতের অনুকূলে রয়েছে আমাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না, জনগণও আমাদের দিকে সাড়া দিচ্ছেন।
আরও পড়ুন:





















