ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুমিল্লা দেবিদ্বারে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(সাঃ) পালিত

সিনিয়র স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৯ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে আহলে সুন্নাত আল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ সুন্নী জনতা মিছিল ও শ্লোগান নিয়ে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন। এসময় “আহলান সাহলান মারহাবা মারহাবা, নূর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম” ইত্যাদি ধর্মীয় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
পরে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা চত্বরে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আশেকের রাসূল মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ মুজাফফর আহাম্মেদ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাবের হোসেন, মোহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবু হানিফ আল কাদেরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ পীর সাহেব।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুমিল্লা দেবিদ্বারে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(সাঃ) পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫