ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় কমিটি গঠন নিয়ে সংঘর্ষ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ জন হাসপাতালে

উজ্জল মাহমুদ, (কুষ্টিয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৭২ বার পঠিত

কুষ্টিয়ায় কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা শতাধিক সংখ্যায় মশাল হাতে মিছিল করে আবরার ফাহাদ লাইব্রেরির সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন বক্তব্য দেয়। এরপর তারা কলেজ মাঠে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভি, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান মুজাহিদ, সোহান ও রেজোয়ান। এর মধ্যে ইব্রাহিমের মাথায় গুরুতর আঘাত রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাগরিক কমিটির নেতা আলী আহসান মুজাহিদ বলেন, “বিএনপির এক নেতার অনুসারীরা পরিকল্পিতভাবে ভাড়াটে লোক এনে আমাদের ওপর হামলা চালিয়েছে।”এদিকে, হামলার পর উভয় পক্ষের মধ্যে হাসপাতালে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, কুষ্টিয়া মডেল থানার পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুল ইসলাম জানান, “রাত সাড়ে নয়টা পর্যন্ত ১০ জনকে ভর্তি করা হয়েছে। সবার শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।” কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম জানান, “কলেজ মাঠে সংঘর্ষের পর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে।” সংঘর্ষের জেরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়ায় কমিটি গঠন নিয়ে সংঘর্ষ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ জন হাসপাতালে

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫