ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পৌর সার্ভেয়ার গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ৫৪ বার পঠিত
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার শিকার যুবক ইয়ামিন আলী দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল মান্নান ওই এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন নাগরিক টেলিভিশনকে জানান, মান্নান এই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মান্নান সরাসরি মাঠে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট আন্দোলন চলাকালে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন পলাতক থাকার পর ফের কুষ্টিয়া পৌরসভায় দাপ্তরিক কাজে যোগ দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মান্নানকে লাঠি হাতে আন্দোলনকারীদের প্রতিহত করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবিতে চাপ বাড়তে থাকে। এরপর ১৬ এপ্রিল থেকে তিনি পৌরসভায় আর উপস্থিত হননি।
অভিযোগ রয়েছে, জাল সনদ ব্যবহার করে কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ারের পদে চাকরি নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন মান্নান। পুলিশ জানায়, মান্নানকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পৌর সার্ভেয়ার গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫