ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কুষ্টিয়ার মিরপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৩০, এলাকায় উত্তেজনা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৫০ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকেই মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ পাওয়ার জন্য ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় বিএনপি নেতা নাম জমা দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। রোববার বিকেলে বিষয়টি নিয়ে মিমাংসার জন্য জামায়াত পক্ষ একটি সভার আয়োজন করে। তবে অভিযোগ রয়েছে, ওই সভায় বিএনপি নেতা নাসির উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। জামায়াতের দাবি, পরিকল্পিত এ হামলায় তাদের অন্তত ৪০-৫০ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির পক্ষ থেকেও সংঘর্ষে নিজেদের কর্মীদের আহত হওয়ার দাবি করা হয়েছে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, “ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় যেকোনো ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
আরও পড়ুন:






















