ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর সিদ্দীককে ইবি থানা প্রেসক্লাবের সংবর্ধনা”

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১১৭ বার পঠিত

দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা’র নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার বিকাল ৫টার দিকে হরিনারায়ণপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আবু বকর সিদ্দীককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইবি থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, সহ-সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইবি থানা প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি রাজ্জাক মাহমুদ রাজ, সিনিয়র সাংবাদিক এস এম মাহিন, তাপস সাহা, তুষার আহমেদ, মিলন হোসেন, উজ্জ্বল মাহমুদ, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, নাজমুল হোসেন,জুয়েল রানা,আজিজুল ইসলাম,নাঈম ইসলাম,তিতাসসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে আবু বকর সিদ্দীক তার বক্তব্যে বলেন,
“আমি কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হয়ে গর্বিত। এই দায়িত্ব যেমন বড়, তেমনি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সকল সাংবাদিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশাদারিত্ব উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। সময়ের কাগজ পত্রিকাকে পাঠকের কাছে আরও জনপ্রিয় করতে সবার সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের সম্মান রক্ষায় এবং অধিকার আদায়ে আমি সবসময় পাশে থাকবো।”
উল্লেখ্য, সময়ের কাগজ দেশের অন্যতম জনপ্রিয় একটি দৈনিক, যেখানে আবু বকর সিদ্দীকের নেতৃত্বে পাঠকনির্ভরতা ও পত্রিকার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
আরও পড়ুন:


















