ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুুড়িগ্রামে বিএনপির মহা সমাবেশ

শাহীন শহীদ
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯২ বার পঠিত

Oplus_131072

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, দেশে দ্রুত গণতন্র ফিরে আনার জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলার দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায়  ঈদগাহ মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সঞ্চালনায় সভায় বক্তারা দেশের ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, অথচ সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,- স্বাধীনতার চেতনা রক্ষায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে এই দুঃশাসন থেকে মুক্ত করা সম্ভব। একমাত্র জনগণের ঐক্যই স্বৈরশাসনের অবসান ঘটাতে পারে।

প্রধান বক্তা  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, -দেশের বর্তমান পরিস্থিতি ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরে। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, আইনের শাসন নেই, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য নানা চক্রান্ত করছে। কিন্তু জনগণ রাস্তায় নেমেছে, তারা তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবেই।” অন্যান্য বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, অথচ সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুুড়িগ্রামে বিএনপির মহা সমাবেশ

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫