ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কৃষক দলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল

শ্রীপুর ( গাজীপুর), প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৩৪ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বিশাল এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা প্রকাশ এবং আনন্দ উদযাপন উপলক্ষে এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। এতে কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শুভেচ্ছা মিছিলের পূর্ব সমাবেশে অধ্যাপক বাচ্চু বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ এবারের নির্বাচনে আমরা বিজয়ী হবো এবং দলকে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন উপহার দিতে পারবো।”
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।



















