ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কৃষিজমি কাটায় ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৩৪ বার পঠিত

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলাে কৃষিজমির উপরিভাগ কর্তন ও অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার আশেকপুর ইউনিয়নের চাংগুইর এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযানকালে কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মজিদ নামের এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। পরে অভিযুক্ত মজিদ ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















